আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মিনিট আগে
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
উৎসবমুখর পরিবেশে বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের হবীর মোড়ে সংগঠনের প্রধান কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মুকুল হোসেন ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সহসভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীকে
মানিক হোসেন ১২৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ইলাম হোসেন ১৫০ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিনহাজুল আবেদীন মিলন, জেলা ট্রাক্টর শ্রমিক
ইউনিয়নের আহ্বায়ক মোস্তফা মাহাবুব লিটন ও যুগ্ম আহ্বায়ক রিপন সরদার যৌথভাবে নির্বাচন
পরিচালনার দায়িত্ব পালন করেন।
নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি
ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু,
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের আহ্বায়ক
ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন,
শ্রমিক দলের নেতা শামছুদ্দীন উদ্দিন গল্টু, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী ও আনোয়ার
হোসেনসহ অনেকে।
নবনির্বাচিত সভাপতি মুকুল হোসেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য
দাবি আদায় এবং সংগঠনের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধিতে তিনি কাজ করে যাবেন। শ্রমিকদের স্বার্থ
রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।