× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাস মোকাবিলা করতে হবে : মন্ত্রী মাহবুব আনাম স্বপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১২ মিনিট আগে

ছবি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

ছবি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

‘আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই। জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

তবে এ প্রতিরোধের নামে বিএনপির কোনো নেতাকর্মী যেন সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা হয়রানিতে জড়িয়ে না পড়েন। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যদি দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা (তারা মিলিটারি), সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা