× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় নাদিম হাসান (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম হাসান রত্নাপালং এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে।

রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এসি বাস নাদিমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানার (ওসি) বলেন, “দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা