× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে দূর্বৃত্তদের আগুন

রংপুর অফিস

প্রকাশ : ১৩ মিনিট আগে

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে আগুন দেয় দূর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে আগুন দেয় দূর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার ভোরে নগরীর পর্যটন মোটেল এলাকায় পিয়াস মটরসের সামনে এ ঘটনায় ঘটে।

গত তিন দিনে রংপুরে ৩টি বাস ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ঘটলো।

নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়িয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গ্যারেজের সামনে পরিত্যক্ত একটি মিটসুবিসি (ঠ-১১০০০৯) গাড়ি পড়ে ছিল। শুক্রবার ভোরের দিকে দূর্বৃত্তদের ওই গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে গাড়িটি পুড়ে যায়। গত তিন দিনে রংপুর নগরীতে ৪টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতংঙ্ক বিরাজ করছে।

ওসি ওয়াদুদ আলম বলেন, নাশকতা এড়াতে পর্যটন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আর যেন কোনও পরিবহনে দূর্বৃত্তরা আগুন দিতে না পারে সে লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। ওইদিন বেলা আড়াইটার দিকে বাস টার্মিনালের পার্শ্ববর্তী মৎস আড়ত এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা