× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহিংসতার পর গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মিনিট আগে

আইজিপি আলী হোসেন ফকির, এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। কোলাজ প্রতিদিনের বাংলাদেশ

আইজিপি আলী হোসেন ফকির, এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। কোলাজ প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।

আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন বিক্ষোভকারীরা জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন। 

পাশাপাশ, টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়। গ্রামীণ ব্যাংকেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

গত কয়েক দিনের সহিংসতার পর ১৯ নভেম্বর সরাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা