× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগের লকডাউনের প্রতিবাদ

চন্দনাইশে এমপি জসীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

চন্দনাইশে এমপি জসীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশে এমপি জসীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বরুমতি ব্রিজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। কর্মসূচিতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিবাদ সভায় জসীম উদ্দীন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের নামে দেশে আবার আগুন-সন্ত্রাস আর নৈরাজ্য সৃষ্টি করতে চায়। চন্দনাইশ-সাতকানিয়ার মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না। চট্টগ্রাম-১৪-এর এক ইঞ্চি মাটিতেও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, ফ্যামিলি কার্ড চায়, হেলথ কার্ড চায়। লকডাউনের নামে সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ বন্ধ করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। বক্তব্য চলাকালে উপস্থিতরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ স্লোগানে খানহাট চত্বর মুখরিত করে তোলেন।

চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, মোরশেদুল আলম চৌধুরীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা