× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত মেসার্স এ এস এস ব্রিকসের মালিক মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং চিতোষী খিলা বাজার সংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের মালিক মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার ৭ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা