× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবান্ন উৎসব উপলক্ষে কালাই উপজেলায় চিশতীয়া পীরের আস্তানায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী ক্ষীর

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৯ মিনিট আগে

ভোর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক কর্মব্যস্ততা।  কেউ গুড় ভাঙছেন, কেউ নারিকেল কুরাছেন, আবার কেউ বড় বড় ডেকে ক্ষীর নাড়ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক কর্মব্যস্ততা। কেউ গুড় ভাঙছেন, কেউ নারিকেল কুরাছেন, আবার কেউ বড় বড় ডেকে ক্ষীর নাড়ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে অবস্থিত হযরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতীয়া পীরের আস্তানায় প্রতি বছরের মতো এবারও অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মেলা।

এ উৎসবকে ঘিরে নতুন ধানের ৮০ মণ চাল, ১২০ মণ গুড়, ৭০ মণ দুধ ও ৮ হাজার নারিকেল দিয়ে বিশাল আয়োজনে তৈরি হচ্ছে নবান্নের ঐতিহ্যবাহী ক্ষীর।

আস্তানার ভান্ডারখানা  থেকে জানা যায়, অগ্রহায়ণ মাসে ঘরে নতুন ধান তোলার পর ভক্ত ও আশেকানদের অনুদানে সংগৃহীত এসব উপকরণ দিয়ে ক্ষীর রান্না করা হচ্ছে। বিশাল এই কর্মযজ্ঞ সামলাতে ৫০০ জন পীরভক্ত ও ৩০০ জন স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার সকালে সরজমিনে বেগুনগ্রাম পীরের আস্তানায় গিয়ে দেখা যায়, ভোর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক কর্মব্যস্ততা। একসঙ্গে ২৯টি চুলায় চলছে ক্ষীর রান্নার কাজÑ যা চলবে রাত ১০টা পর্যন্ত। কেউ গুড় ভাঙছেন, কেউ নারিকেল কুরাছেন, আবার কেউ বড় বড় ডেকে ক্ষীর নাড়ছেন। রান্না শেষে ক্ষীর সংরক্ষণ করা হচ্ছে বিশেষ হাউসে। তরিকার হালকায়ে জিকির শেষে ভক্ত ও আগত দর্শনার্থীদের মাঝে এই ক্ষীর বিতরণ করা হবে।

নবান্ন উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৩৫ থেকে ৫০ হাজার ভক্ত, আশেকান ও দর্শনার্থীর সমাগম ঘটেছে বলে জানিয়েছেন আয়োজকরা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বেগুনগ্রামজুড়ে। গ্রামের প্রতিটি বাড়িতে জামাই-মেয়েসহ আত্মীয়-স্বজনের মিলনমেলা বসেছে; ঘরে ঘরে চলছে ক্ষীর ও পায়েস রান্না। এছাড়া উৎসব উপলক্ষে রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে বসেছে ঐতিহ্যবাহী নবান্ন মেলা। মেলায় বিভিন্ন ধরনের মাছ, মিষ্টান্ন, খাবার সামগ্রী ও সাংসারিক আসবাবপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

স্থানীয়রা জানান, পীর আব্দুল গফুর চিশতী বেগুনগ্রামে বসবাসকালে মানুষকে কুরআন শিক্ষা দিতেন এবং পরবর্তী সময়ে  সেখানে মক্তব, চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসা ও আস্তানা প্রতিষ্ঠা করেন। বাংলা ১৩৮২ সালের ১৬ শ্রাবণ তিনি ইন্তেকাল করেন।

আস্তানার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বলেন, ‘বাংলা ১৩৭২ সালের ৬ কার্তিক ৩৭ শতক জায়গার ওপর এই আস্তানাটি উদ্বোধন করা হয়। পীরের সকল মুরিদান, আশেকান ও ভক্তদের অনুদানের অর্থেই এর সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।’

আস্তানার সভাপতি ও মোতাওয়াল্লি রফিকুল ইসলাম বলেন, হযরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতী বাংলা ১৩২৮ সালে বেগুনগ্রামে আসেন। এর তিন বছর পর থেকেই শতবর্ষী এই নবান্ন উৎসবের সূচনা হয়Ñ যা আজও অব্যাহত রয়েছে।

৮০ মণ নতুন ধানের চাল, ১২০ মণ গুড় ও ৭০ মণ দুধে তৈরি হচ্ছে নবান্নের ঐতিহ্যবাহী ক্ষীর। হালকায়ে জিকির শেষে রাতে ভক্তদের মাঝে ক্ষীর বিতরণ করা হবে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘নবান্ন উৎসব ও মেলাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আস্তানা ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা