× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববি সংলগ্ন সড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ববি প্রতিনিধি

প্রকাশ : ২১ মিনিট আগে

আপডেট : ২০ মিনিট আগে

ববি সংলগ্ন সড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকায় তূর্য ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দুটি হলো ‘আবির আব্দুল্লাহ পরিবহন’ ও ‘গ্রিন ভিউ পরিবহন’।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রিন ভিউ পরিবহনের বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে আবির আব্দুল্লাহ পরিবহনের বাসটি বরিশালের রূপাতলী থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। খায়রাবাদ সেতু সংলগ্ন চৌমাথা এলাকায় পৌঁছালে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা