× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ২ ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ৮ মিনিট আগে

শাহরাস্তি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শাহরাস্তি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামে  মেসার্স এ এস এস ব্রিকস অবস্থিত। এই ভাটার স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

চিতোষী খিলা বাজারসংলগ্ন মেসার্স হারুন ব্রিকস। এই ইটভাটার স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার ৭ লাখ টাকা আদায় করেন। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা