× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ক্যাম্পের পাশেই প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা অফিস

প্রকাশ : ২০ মিনিট আগে

পুলিশ ক্যাম্প থেকে কয়েক গজ দূরেই খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ ক্যাম্প থেকে কয়েক গজ দূরেই খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ ক্যাম্প থেকে কয়েক গজ দূরেই খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

 বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নগরীর শিববাড়ি মোড়ে সবার আগে বাংলাদেশ লেখা ব্যানারটি লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ব্যানারের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে আসে। তারা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আগুন দিতে পারলে সাত হাজার এবং বোমা নিক্ষেপ করতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়িঘরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তুহিন বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। জনগণ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে বিএনপির অবস্থান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শিববাড়ি মোড়ে পুলিশের ক্যাম্প থাকলেও হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে একই মোড়ে জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছিল নাশকতাকারীরা। 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা