× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

অভিযোগের পক্ষে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এক নারী অফিস সহকারীকে ধর্ষণের হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযোগের পক্ষে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এক নারী অফিস সহকারীকে ধর্ষণের হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগের পক্ষে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এক নারী অফিস সহকারীকে ধর্ষণের হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী ওই নারী।

প্রতিকার চেয়ে মঙ্গলবার  বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী লামিয়া আক্তার  বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।

গত শনিবার  সকাল ১১টায় একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লার বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্ত কর্মকর্তারা বিদ্যালয়ে যায়। ওই সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির হোসেন হাওলাদার, আনোয়ার হাওলাদার ও মাসুদ হাওলাদারসহ ৭-৮ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা ও তার ছোট ভাই মহসিন মোল্লাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় অফিস সহকারী লামিয়া আক্তার বাঁচাতে গেলে তাকেও মারধর ও তার শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ওইদিন বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ পরদিন রবিবার  লিখিত অভিযোগ তদন্তে বিদ্যালয় যায়। পুলিশের কাছে অফিস সহকারী লামিয়া প্রধান শিক্ষকের ওপরে হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেন। 

তার দাবি, বিদ্যালয় প্রধান শিক্ষকের থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির হাওলাদার, আনোয়ার হাওলাদার ও মাসুদ হাওলাদাররা তার ওপর ক্ষুব্ধ হন। গত রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তিনি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের প্রবেশপথে অভিযুক্তরা তার পথরোধ করেন।

এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়। এমনকি তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই সময় জাকির হাওলাদাররা তাকে হুমকি দিয়ে বলেন, প্রধান শিক্ষকের থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাক্ষ্য দিলে তাকে ধর্ষণ করা হবে, মিথ্যা মামলায় জড়ানো হবে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হবে।

এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে ভুক্তভোগী লামিয়া আক্তার সাংবাদিকদের জানান, থানায় দায়ের করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন প্রকাশ্যে চলাফেরা করতেও তিনি আতঙ্কিত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, ভুক্তভোগী লামিয়া আক্তারের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা