× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কটিয়াদীতে পুলিশের অভিযানে ৪ শতাধিক লগি-বৈঠা জব্দ, আটক ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করে কটিয়াদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি সরে পড়েন। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ লগি-বৈঠার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৪০০ বেশি লগি-বৈঠা জব্দসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনায় একটি চক্র এসব সরঞ্জাম গোপনে মজুত করেছিল। তবে এর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব সংগ্রহ করা হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

তিনি বলেন, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা