× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে গ্রামীণ ব্যাংক শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিস লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার জাফরপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, জাফরপুর বাজারে মো. মোহনের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্বৃত্তরা মোট চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা ব্যাংক ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি ক্যামেরার সামনের স্থানে নিক্ষেপ করা হয়। এতে আগুনের সূত্রপাত হলে ব্যাংকের দায়িত্বে থাকা প্রহরী দ্রুত বাজারের লোকজনকে ডেকে আনেন। পরে প্রহরী ও স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে গভীর রাতে ব্যাংকের শাখা অফিস লক্ষ্য করে এভাবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।  

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা