× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১২ মিনিট আগে

রাজশাহীতে বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে  ও  উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী গ্রামের রেললাইনের উপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেয় দুষকৃতকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীতে বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে ও উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী গ্রামের রেললাইনের উপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেয় দুষকৃতকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উ

শাহ মখদুম থানা পুলিশ জানিয়েছে, নগরীর শাহ মখদুম থানা এলাকার, নওদাপাড়া ট্রাক টার্মিনালের বিআরটিসি বাস ডিপোতে একটি নন-এসি বাসে রাত ৩টার দিকে আগুন দেওয়া হয়। এতে নন-এসি বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের শিখায় পাশে থাকা আরও একটি বিআরটিসি এসি বাসের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। অজ্ঞাত দূস্কৃতকারীরা বাসে আগুন দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দায়িত্বরত নাইট গার্ডসহ স্থানীয়রা জানায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আগুন নিভিয়ে ফেলে।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলাধীন চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী গ্রামের রেললাইনের উপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা। এ সময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেন সেখানে আটকা পড়ে। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে এবং লাল নিশানা সরিয়ে দেয়।পরবর্তী সময়ে ৩০ মিনিট পর দাঁড়িয়ে থাকা সিরাজগঞ্জ মেইল ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে রেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে ৫টি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা