× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জানান, মিছিল নিয়ে আসা বেশ কিছু ব্যক্তি সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

স্থানীয়দের ভাষ্য, সকালে মিছিল নিয়ে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালানোর পর ভাঙচুর করা মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।

এরও আগের রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরপর এসব ঘটনার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়ি ও সংশ্লিষ্ট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবি সদস্যদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ছাড়া অবরোধের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ ও শোডাউন করেছে অবরোধকারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা