× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্প ভাঙচুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মিনিট আগে

শাজাহান খানের মালিকাধীন পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

শাজাহান খানের মালিকাধীন পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক নৌমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খানের মালিকাধীন পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়েছে।

বুধবার রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিস কক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, “আমরা বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক পাম্পে আসেন। তারা পাম্পের অফিস কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা