× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ মিলল কর্ণফুলীতে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ মিলল কর্ণফুলীতে

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আহমেদ গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তারা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে খাবার খেতে যান। ফিরে এসে নির্ধারিত স্থানে পিকআপটি আর দেখতে পাননি।

পরে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক বিশেষ দল গাড়িটি উদ্ধারে নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

অভিযানের একপর্যায়ে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পিকআপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি মো. নূর আহমেদ বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা