× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনে বন্যহাতির শরীরে আটটি গুলির ক্ষত, ড্রোনে শনাক্তের পর চিকিৎসা

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১১ মিনিট আগে

কক্সবাজারের টেকনাফের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

প্রায় এক সপ্তাহ ধরে আহত অবস্থায় হাতিটি বনে ঘুরছিল। ডান পায়ে গুরুতর আঘাত থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। 

দুদিন তল্লাশির পর বুধবার  দুপুরে ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, ড্রোনে হাতিটির অবস্থান শনাক্তের পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল হাতিটিকে চিকিৎসা দেয়। এ সময় শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া যায়। এর মধ্যে দুটি পায়ে এবং ছয়টি শরীরের বিভিন্ন স্থানে।

টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানবপাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পাহাড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল শরীফের ধারণা, হাতির বিচরণক্ষেত্রে মানবপাচারকারী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির চলাচলে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায়। অপরাধীরা হাতিটিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে থাকতে পারে।

এর আগে গত সোমবার ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে ছিল আরেকটি সুস্থ হাতি। স্থানীয়দের ভাষ্য, গত তিন দিন ধরে আহত হাতিটিকে ছেড়ে যায়নি তার সঙ্গী। কখনো পাশাপাশি হাঁটছে, কখনো চলার সময় সহযোগিতা করছে। আহত হাতিটি ধীরগতিতে এগিয়ে গেলেও সঙ্গী হাতিটিও তার সঙ্গে থাকছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা