× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার মুছল টুঙ্গিপাড়া

খুলনা অফিস

প্রকাশ : ১৮ মিনিট আগে

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের  বাংলাদেশ

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।

এর মধ্যে নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার বিকেলে সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের কাউন্টারে গিয়ে তারা সাইনবোর্ডে কালি দিয়ে নাম মুছে দেন। কোথাও ব্যানার-ফেস্টুন ঘুরিয়ে দেওয়া হয়, আবার কোথাও কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়। এ সময় তারা ঘোষণা দেন, খুলনায় টুঙ্গিপাড়া নামের কোনো কাউন্টার থাকতে দেওয়া হবে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে কাউন্টারগুলোতে প্রবেশ করেন। পরে সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া লেখা অংশ মুছে দেন। রয়্যাল মোড়ের কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। তাদের মধ্যে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।

এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার একটি কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।

এদিকে গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় বুধবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন পরিবহন মালিকরা। সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল।

রয়্যাল পরিবহনের একটি বাস আরিচা হয়ে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বাসটির এক কর্মী জানান, যাত্রীদের প্রয়োজন বিবেচনায় ঝুঁকি নিয়েই বিকল্প পথে বাস ছাড়ছেন তারা। গোপালগঞ্জে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকরা গাড়ি বের করতে চাইছেন না।

সোনাডাঙ্গা  ফাল্গুনী পরিবহনের কাউন্টার ম্যানেজার আবিদ হাসান বলেন, বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেলেও বিকেলের বাসগুলো ছাড়েননি। বৃহস্পতিবারের শিডিউল থাকলেও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এক সুপারভাইজার শহিদুল ইসলাম  জানান, অবরোধের কারণে বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ থাকবে। কাউন্টারের সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া নাম মুছে ফেলা হয়েছে। মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে।

তবে সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই। তার ভাষ্য, বাস চলাচল স্বাভাবিক থাকবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা