× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাব সদস্য হত্যায় ইয়াসিন নেটওয়ার্কের ছয়জন গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ মিনিট আগে

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিন বাহিনীর নেটওয়ার্কের ছয়জনকে গ্রেপ্তার করেছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিন বাহিনীর নেটওয়ার্কের ছয়জনকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিন বাহিনীর নেটওয়ার্কের ছয়জনকে গ্রেপ্তার করেছেÑ র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।

পুলিশের দাবি, এই নেটওয়ার্ক ভুয়া আইডি ও ফেসবুক পেজ ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারও চালাত।
মঙ্গলবার রাতভর নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার  বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার অন্য ছয়জন হলেনÑ ইয়াসিন ওরফে ‘জামাই ইয়াসিন’, আবদুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের একটি বিশেষ দল অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আবদুর শুক্কুর ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। জমি কেনাবেচাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তার ভূমিকা ছিল। মেহেদী ও সাকিবুল ইয়াসিনের বোনের ছেলে এবং ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজের অ্যাডমিন। আরেক ভাগনে আনোয়ার ভুয়া আইডি ব্যবহার করে প্রচারণায় যুক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য। পারভেজকেও সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা