× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজসেবক আব্দুস সোবহানের দাফন সম্পন্ন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মিনিট আগে

সমাজসেবক আব্দুস সোবহান

সমাজসেবক আব্দুস সোবহান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহানের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৯টায় স্থানীয় হেলেঞ্চা সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্বজন, প্রতিবেশীসহ আশপাশের কয়েকশ’ এলাকাবাসী শরিক হন। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আব্দুস সোবহান প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মফস্বল বিভাগের ওয়েব এক্সিকিউটিভ হাসানুল ইসলামের বাবা। তিনি মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী,আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আব্দুস সোবহান এলাকায় একজন সৎ, ভদ্র, সদালাপী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে হেলেঞ্চা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা