× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

বান্দরবানে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন। পথে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা