চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলা দেশ
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।কে বা
কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি।
পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে
পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নগরীর মুরাদপুরে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন
জ্বলছে।
নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,
‘রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় কোনো কিছুতে আগুন দেয়। পরে সেটি থেকে
আগুন পুলিশ বক্সে ছড়িয়ে পড়ে।’
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত
করা যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের
বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।