× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একরাতে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২২ মিনিট আগে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃথক তিনটি জায়গায় তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃথক তিনটি জায়গায় তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃথক তিনটি জায়গায় তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার রাত সাড়ে ৩টায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের অদূরে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে মেঘলা বাস ডিপোর সামনে দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে।

“আমি প্রথমে মনে করছিলাম। রোডে ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বইলা যখন চিল্লান দিসি একজন বলতেছে 'গুল্লি কইরা দে।' তখন একটা ফাঁকা আওয়াজ করল কি না জানি না, আমি উল্টা দিকে দৌঁড় দিছি ।”

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মো. আলম।

বাস দুটির ভাড়ার টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ মেটাতেন জানিয়ে বাসমালিক শহিদুল আলম বলেন, “আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এ স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়ে আমার সব শেষ কইরা দিয়া গেছে।”

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, মহাসড়কের ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে বাসটি পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা