× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চা বাগানের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে কোরবান আলী (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কোরবান সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার দারুল উলুম মাদরাসার উত্তর পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় কোরবান আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পাচ্ছিলেন না। একপর্যায়ে বুধবার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা