× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারহাট্টায় সন্ধ্যায় আগুন, সন্ত্রাসের বিরুদ্ধে উপজেলা বিএনপির মিছিল

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ১৩:৩৮ পিএম

বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ  করেছে দুবৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার ১৮ নভেম্বর গভীর রাতে চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা চেয়ার টেবিলসহ ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ১৮ নভেম্বর সন্ধ্যায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করে বারহাট্টা উপজেলা বিএনপি।মিছিলের পর গভীর রাতে চিরাম ইউনিয়নের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূল বিএনপির।

বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, রাতের আঁধারে ফ্যাসিস্টরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করব।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন, রাত ৩টার দিকে দূর্বৃত্তদের ধারা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।কে কা কারা আগুন দিয়েছে সেটা শনাক্তের চেষ্টা চলছে।বিষয়টির আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা