× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়ী ইউএনও দগ্ধ উবেন্টু চাকমার চিকিৎসা খরচ দিলেন

মহালছড়ি প্রতিবেদক

প্রকাশ : ৩৪ মিনিট আগে

গরম তেলের কড়াই শরীরে পড়ে গুরুতর দগ্ধ হয়েছেন  উবেন্টু চাকমা। বর্তমানে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলােদেশ

গরম তেলের কড়াই শরীরে পড়ে গুরুতর দগ্ধ হয়েছেন উবেন্টু চাকমা। বর্তমানে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলােদেশ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম ধুমনিঘাটের বাদলঘাট এলাকার গহিনে নিজ বাড়িতে রান্না করতে গিয়ে গরম তেলের কড়াই শরীরে পড়ে গুরুতর দগ্ধ হয়েছেন অমলকান্তি চাকমার ছেলে উবেন্টু চাকমা।

এতে তার বুক ও পেটের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। গত ১০ নভেম্বর  থেকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল স্বজনদের।

মহালছড়ির বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ দগ্ধ ব্যক্তির অসহায়ত্বের খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন।

তিনি সরেজমিনে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 স্থানীয়রা জানান, গত সপ্তাহে গরম তেলের কড়াই শরীরে পড়ে গুরুতর দগ্ধ হওয়ার পর তাকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে তার বাবা উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার চিন্তা করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার দীপংকর ধর তাকে আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় চিকিৎসা এখানেই দেওয়া সম্ভব। পরে তার তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে।

সংশ্লিষ্টদের মতে, এতটা গুরুতর দগ্ধ রোগীর চিকিৎসা মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ঘটনা প্রথম। দুর্গম এলাকার একটি অসহায় পরিবারের জন্য এমন সংকটময় সময়ে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পাওয়া কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিদায়ী ইউএনও শিবু দাশের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা