× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ১৩ মিনিট আগে

রাজু মোল্লা। ফাইল ছবি

রাজু মোল্লা। ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় রাজু মোল্লা নামে উপজেলা কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা-কর্মী মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি অন্তত দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন।

খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দল নেতা রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন বলেন, “কয়েকজন পথচারী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

এদিকে মহাসড়কে অগ্নিসংযোগ ও সহিংসতার কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর পেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি নিহতের মরদেহ দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় শহিদুল ইসলাম বাবুল বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে হঠাৎ রাস্তায় উঠে পড়ে। এই সংবাদ পেয়ে রাজু আমার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে একা পেয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা