বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মিনিট আগে
আপডেট : ৮ মিনিট আগে
ছবি- আব্দুস সোবহান
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সোবহান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
আব্দুস
সোবহান দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মফস্বল বিভাগের ওয়েব এক্সিকিউটিভ হাসানুল
ইসলামের বাবা। তিনি এলাকায় অত্যন্ত সৎ, ভদ্র ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিনের বাংলাদেশ পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।
মরহুমের
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার বাদ ফজর জানাযা শেষে তাকে
পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।