আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ মিনিট আগে
আপডেট : ১৪ মিনিট আগে
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (২৪) নামে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার
বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পার্শ্বে সাহেবপাড়া এলাকায়
দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পা উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম
হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের
শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে
পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর
দিয়ে হাঁটছিলেন শিল্পা। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। পথে চিলাহাটি থেকে
ঢাকাগামী আন্তঃনগর 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া
এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায়
তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
সান্তাহার
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি
অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই
মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।