× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক হয়নি কেউ

খুলনা অফিস

প্রকাশ : ২৪ মিনিট আগে

সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক হয়নি কেউ

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনার দাকোপ থানার শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীর এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শরবতখালী খালসংলগ্ন এলাকায় একটি ডাকাত দলের অস্ত্র মজুতের খবর পাওয়া যায়।

খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা ও ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, এয়ারগানের ১৭২ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয় বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

এদিকে, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা