× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ মিনিট আগে

ছবি: এআই দিয়ে সম্পাদিত

ছবি: এআই দিয়ে সম্পাদিত

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

উপজেলার দরগাহাট-নামুজা সড়কের পাইকড় পাঞ্জুয়ারপাড়া এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। তাদের দুজনেরই বয়স ৭০ বছর। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুই ইউপি সদস্য মোটরসাইকেলে করে পাইকড় থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে পাঞ্জুয়ারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়”।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা