× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ মিনিট আগে

শোকে বিহ্বল স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শোকে বিহ্বল স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশের গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজ পাড়া (বান্নিঘাটা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর মিয়া ওই গ্রামের মোহাম্মদ জামির উদ্দিনের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি জলপাই গাছ থেকে ফল পাড়তে গাছে উঠেন আলমগীর।

এ সময় গাছের সংস্পর্শে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের ঝটকায় গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় আদিব হাসান বলেন, ‘সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, আলমগীর গাছ থেকে নিচে পড়ে আছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।’ তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত ।

 

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, জলপাই পাড়তে গিয়ে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা