× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণকারীর হাত থেকে বাঁচতে চলন্ত বাইক থেকে লাফ শিশুর

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

রোহান হোসেন। ফাইল ছবি

রোহান হোসেন। ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে অপহরণকারীর কবল থেকে রক্ষা পেয়েছে রোহান হোসেন (১০) নামে এক স্কুলছাত্র।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

রোহান জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে রোহান রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় এক অপরিচিত ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। তবে চালক রোহানের বাড়ির পথ এড়িয়ে অন্য রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে শুরু করলে শিশুটির সন্দেহ হয়।

একপর্যায়ে রোহান চিৎকার করে জানায়, মোটরসাইকেলটি তার বাড়ির পথে যাচ্ছে না। এতেও চালক মোটরসাইকেল না থামালে বিপদের আশঙ্কা করে চলন্ত মোটরসাইকেল থেকেই লাফ দেয় সে। এরপর দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে আসে রোহান। রোহান বাড়িতে ফেরার পর ঘটনাটি জানাজানি হয়। স্থানীয় একটি মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার বিস্তারিত জানা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনার পর সেনেরহুদা গ্রামসহ আশপাশের এলাকায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল ও গ্রামবাসীরা বলেন, শিশুদের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক অভিভাবককে আরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি এলাকায় অপরিচিত কাউকে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান তারা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা