× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশমিনায় কৃষক-ভূমিহীনদের জলবায়ু ন্যায্যতার দাবি

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষার দাবিতে দশমিনায় মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষার দাবিতে দশমিনায় মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষার দাবিতে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা।

‘আইল থেকে আন্তালিয়া’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব নীতি গ্রহণ এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান।

কর্মসূচির শুরুতে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিভিন্ন এলাকার কৃষক ও কিষাণীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান চিকিৎসক সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী ও অন্বেষা সমাজসেবার নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান টিটু, সংগঠনটির দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু প্রাণকৃষ্ণ দাস, ফিরোজ হোসাইন, ভূমিহীন নেতা আশ্রাফ সিকদার, ইদ্রিস খাঁ, বারেক সরদার, মোখলেসুর রহমান ও ফেরদৌস হোসেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদ।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। কৃষিজমি, বসতভিটা ও জীবিকা হারিয়ে অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে বেশি দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না।

বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাস্তবসম্মত অর্থায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা