× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও অধিকার সুরক্ষা দাবি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মিনিট আগে

বরগুনায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নিরাপদ জীবনযাপনের দাবিতে মানববন্ধন করেছেন উপকূলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নিরাপদ জীবনযাপনের দাবিতে মানববন্ধন করেছেন উপকূলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নিরাপদ জীবনযাপনের দাবিতে মানববন্ধন করেছেন উপকূলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার সকালে শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ ও উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী নয়। অথচ এর সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে তাঁদেরই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ঝুঁকি বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও জীবিকার উৎস। একের পর এক দুর্যোগে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার। বিশেষ করে নারীদের বিশুদ্ধ পানি সংগ্রহ, খাদ্যনিরাপত্তা, সন্তানদের লালন-পালন ও দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অনেক এলাকায় দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে স্বাভাবিক জোয়ার কিংবা সামান্য দুর্যোগেই জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ফলে বারবার ঘরবাড়ি নির্মাণ ও নতুন করে জীবিকা গড়ে তোলার সংগ্রামে নামতে হচ্ছে মানুষকে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাময়িক সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ ও দুর্যোগসহনশীল অবকাঠামো গড়ে তোলার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।

বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সদস্য বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান সজিব হোসেন, সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা