× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সিয়ামের

বোদা (পঞ্চগড়) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

বোদায় নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা করে সহপাঠী ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাধেশ

বোদায় নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা করে সহপাঠী ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাধেশ

পঞ্চগড়ের বোদায় নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।

মানববন্ধনে তার সহপাঠী ও এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার বোদা বাসস্ট্যান্ডে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকে ৫ দিন পেরিয়ে গেছে, কিন্তু তার সন্ধান পেতে প্রশাসনের দ্বারে দ্বারে যাওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি চোখে না পড়ায় তারা হতাশ। সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা আসলে কে দেবেÑ এমন প্রশ্ন রেখে দ্রুত সিয়ামকে উদ্ধারের পদক্ষেপ চান তারা। তা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়। এতে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেনÑ বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ সিয়ামের পরিবারের সদস্যরা।

অবরোধ ও মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী ও এলাকাবাসীরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা