× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ জেলার শিশুদের অংশগ্রহণে আঞ্চলিক ঝাঁক অবকাশ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘মিলে মিশে কাজ করি, সবুজ সুন্দর বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের আয়োজনে দ্বিতীয় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬।

সোমবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে আট জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১৪০ জন হলদে পাখি (শিক্ষার্থী) এবং ৩৪ জন বৃক্ষ পাখি (শিক্ষকরা)। এ ছাড়া গার্লস গাইডের জেলা কমিটির ১৮ জন সদস্য, রংপুর আঞ্চলের আঞ্চলিক কমিশনার, কোষাধ্যক্ষ, আঞ্চলিক সদস্য, রংপুর কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা, স্টাফ, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নেতা, প্রশিক্ষকসহ জেলা কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন। 

উদ্বোধনী দিনে বাছাই করা পঞ্চগড় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঝাঁক অবকাশের পাখিদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী পর্ব। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ১১০ জন শিক্ষার্থী অংশ নিবে।

এর আগে, জাতীয় সংগীত ও বিশ্ব সংগীতের মধ্যে দিয়ে ঝাঁক অবকাশের শুভ সূচনা হয়।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ট্রেইনার সুমাইয়া তাবাসসুমের সঞ্চালনায় রংপুর আঞ্চলের আঞ্চলিক কমিশনার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী মিঞাসহ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন।

উদ্বোধনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝাঁক অবকাশ শুরু হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা