× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও চীনাবাদাম বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও চীনাবাদাম বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও চীনাবাদাম বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৭ হাজার ১০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে সরিষা, খেসারি ও চীনাবাদামের বীজ এবং প্রয়োজনীয় সার দেওয়া হবে। এর মধ্যে ৭ হাজার জন কৃষক সরিষাবীজ ও সার, ৫০ জন কৃষক খেসারি এবং ৫০ জন কৃষক চীনাবাদাম বীজ ও সার পাবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই কোনো জমি অনাবাদি রাখা যাবে না।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের কল্যাণ ও কৃষির উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে কৃষিকার্ড চালু একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সময় তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা কৃষকদের হাতে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা