× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়, পিস্তল-গুলি উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ১৫ মিনিট আগে

দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি ফোর্সের সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন এসআরবি সদস্যরা।

পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এসআরবি-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। একপর্যায়ে সন্দেহভাজনরা অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা