× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে সেবার মান বাড়াতে অংশীজন সভা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

খাগড়াছড়ি সদর হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি সদর হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং হাসপাতালের সেবার মান বাড়াতে করণীয় নির্ধারণে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সততা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় হাসপাতালের চিকিৎসক সংকট, রোগীদের খাবারের মান, শয্যা সংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাছলিমা সিরাজ সিমা। এ সময় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারীসহ হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত শয্যা এবং রোগীদের মানসম্মত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। 

তারা আরও বলেন, সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী, রোগীর স্বজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সভায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের বিদ্যমান সংকটগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা