× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ছিনতাই ও উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

‎হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

মোহনগঞ্জে একটি মোবাইল ছিনতাই ও উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোহনগঞ্জে একটি মোবাইল ছিনতাই ও উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার মোহনগঞ্জে একটি মোবাইল ছিনতাই ও উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন।

গত রবিবার রাত ৯টার দিকে পৌর শহরের গরুহাট্টা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎গুরুতর আহত দুই নারীসহ ৭ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎‎‎পুলিশ, হাসপাতাল ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত প্রায় ৮-১০ দিন আগে হাসপাতাল রোডে ধর্মপাশার এক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করে গরুহাট্টা এলাকার বাসিন্দা আপন মিয়া ও তার সঙ্গীরা। এ সময় ছিনতাইকারী আপন মিয়াকে চিনতে পেরে ভুক্তভোগী বিষয়টি গরুহাট্টা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় একটি দোকানে বসে অভিযুক্ত আপন মিয়াসহ তার পরিবারের লোকজনদের ডেকে এনে ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেন। সালিশ শেষে ওই দোকান থেকে বেড়িয়ে যাওয়ার সময় যুবক রুবেল মিয়াকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে আপন মিয়া ও তার লোকজন। পরে এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ১০ জন আহত হন। 

সংঘর্ষে গুরুতর আহতরা হলেনÑ দেলোয়ারা আক্তার, মিনারা আক্তার, রুবেল মিয়া, রাজা মিয়া, অন্তর মিয়া, তুহিন মিয়া, আলা উদ্দিন।

‎হাসপাতালে চিকিৎসাধীন আহত রুবেল মিয়া বলেন, আপন মিয়া একজন চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী। তার কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সে আমার ওপর হামলা চালিয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা