× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনসহ ছয় দফা দাবি

রংপুর অফিস

প্রকাশ : ১০ মিনিট আগে

প্রধানমন্ত্রীর সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনসহ ৬ দফা দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনসহ ৬ দফা দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনসহ ৬ দফা দাবীতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। 

সোমবার দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী ২০১৫ সাল থেকে ধারাবাহিক আন্দোলন করে আসছে তিস্তা পাড়ের ৫ জেলার মানুষ।

একই দাবীতে ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শ্লোগানে বর্তমান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বৃহৎ আন্দোলন করেছিলেন। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। এরপর অর্ন্তবর্তীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোন মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। তিস্তাপাড়ের বন্যা, ভাঙ্গন কবলিত কোটি মানুষ সরকার প্রধানের সেই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায়। তাই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে আসছেন। ওইদিন তিনি তিস্তা মহাপরিকল্পনা সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করবেন বলে প্রত্যাশা করছেন নদীপাড়ের মানুষ।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা