× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়া শিল্পাঞ্চল বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলাকালে গত ৪ নভেম্বর বহিরাগত শ্রমিকদের হামলায় আহত একটি রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবার। 

নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার কানাইপুরের মোহাম্মদ রহিমের ছেলে। সাভার উপজেলার আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন সেলিম। 

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার ৪ নভেম্বর শ্রমিক অসন্তোষের সময় আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় বহিরাগত একদল লোক আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। ট্রেন্ট সুজের শ্রমিকরা কাজ করবে জানিয়ে এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা ওই শ্রমিকদের মারধর করে। এ সময় মাথায় রডের আঘাতে গুরুতর আহত হন সেলিম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

গত ৪ নভেম্বরের এই ঘটনায় ইতিমধ্যে প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি

বলেন, এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রধান আসামি রঞ্জিত বিশ্বাসসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রঞ্জিত বিশ্বাস নিজেও একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, সেলিমের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা