× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলস্টেশনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ৫ মিনিট আগে

কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্টেশন মাস্টারের কক্ষের দরজা লক্ষ্য করে এসব বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় কক্ষে স্টেশন মাস্টারসহ তিনজন কর্মচারী অবস্থান করছিলেন। দরজা বন্ধ থাকায় তারা অক্ষত রয়েছেন। মুখ বাঁধা কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্টেশনকর্মীরা। রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বারোবাজার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনি দেবদাস জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর তারা স্টেশন মাস্টারের অফিসকক্ষে অবস্থান করছিলেন। স্টেশনে নিরাপত্তাকর্মী না থাকায় এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তারা দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। এ সময় কয়েকজন যুবক অফিস কক্ষের সামনে এসে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, দরজার ছিদ্র দিয়ে যতটুকু দেখা গেছে, হামলাকারীদের গায়ে গেঞ্জি ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে তারা কোনো স্লোগান দেয়নি। ঘটনার পর পরই স্থানীয় বারোবাজার পুলিশ ক্যাম্পে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের একজন সাবেক চেয়ারম্যান বারোবাজারের একটি দোকানে বসে হুমকিসূচক ফাঁকা আওয়াজ করে চলে যান। তার ধারণা, ওই সাবেক চেয়ারম্যানের নির্দেশে এ ঘটনা ঘটতে পারে। দিনের বেলায় নাশকতার সুযোগ না পেয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এ হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ দীপঙ্কর মন্ডলের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা