× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় অভিযুক্ত যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

মো. মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

মো. মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজজামানকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী মো. মেহেদীকে (৩১) পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত এলাকাবাসী।

সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজজামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাতে ঢাকা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করেন। এ সময় জামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেন।

গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, নিহত স্বেচ্ছাসেবক দল কর্মী সুরুজ্জামানের সঙ্গে একই এলাকার যুবলীগ কর্মী মেহেদীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই ঘটনা থেকেই মেহেদীর লোকজন সুরুজ্জামানকে কুপিয়ে হত্যা করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় সুরুজ্জামানকে কুপিয়ে হত্যার পর মেহেদী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। দুটি ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এছাড়া এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা