× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে গণপিটুনীতে চোর নিহত

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

গোপালগঞ্জে সিঁধ কেটে বসতঘরে চুরি করতে গিয়ে গণপিটুনীতে  এক চোর নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে সিঁধ কেটে বসতঘরে চুরি করতে গিয়ে গণপিটুনীতে এক চোর নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে সিঁধ কেটে বসতঘরে চুরি করতে গিয়ে গণপিটুনীতে বাবু বিশ্বাস (৪০) নামের এক চোর নিহত হয়েছে।

গত রবিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চোর বাবু বিশ্বাস কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের অসিত বিশ্বাসের ছেলে। সে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত দেড়টার দিকে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বসতঘরে সিঁধ কেটে চুরি করে পালানোর সময় এলাকাবাসী বাবু বিশ্বাসকে ধরে ফেলে। পরে এলাকাবাসী তাকে গণপিটুনী দেয়। এ সময় বাবু বিশ্বাসের সহযোগীরা পালিয়ে যায়।  গনপিটুনীতে গুরুতর আহত বাবু বিশ্বাসকে ওই রাতেই গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

সাতপাড় পশ্চিমপাড়ার স্বপন বিশ্বাস বলেন, রবিবার রাতে দেড়টার দিকে বাবু বিশ্বাস ও তার সহযোগীরা আমার বসতঘরে সিঁধ কেটে চুরি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী গণপিটুনী দেয়।

স্থানীয় সাতপাড় ইউপি চেয়ারম্যান কৌশিক কীর্ত্তনীয়া বলেন, গুরুতর আহত বাবু বিশ্বাসকে ওই রাতেই গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধকেটে চুরি করে পালানোর সময় বিক্ষুব্দ গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা