খুলনা অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
রবিবার রাত পৌনে ১টার দিকে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে
খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “চলন্ত মোটরসাইকেল থেকে ভবনটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি ভবনের সিঁড়িতে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর দ্রুত পালিয়ে যায় তারা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।