× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

বদলিকৃত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

বদলিকৃত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশ অনুযায়ী, তিন ওসিকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

রবিবার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েক হাজার নেতাকর্মী লগি-বৈঠা, লাঠি, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিলের মাধ্যমে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় দেড় হাজারের বেশি পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সরকার সব ধরনের নাশকতা দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের বিষয়টিও সরকারের নজরে আছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা